একটি জাতির প্রকৃত শক্তি তার শিক্ষা, তার মূল্যবোধ এবং তার ঐতিহ্যে নিহিত। আর সেই ঐতিহ্য, জ্ঞান ও আদর্শের এক উজ্জ্বল প্রতীক হলো শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসা।
১৯৪৯ সালের ৩ জানুয়ারি, যখন এ ভূখণ্ডে বিজ্ঞানসম্মত ইসলামি শিক্ষা বিস্তারের প্রয়োজন ছিল, তখন এক মহৎপ্রাণ আলেম—মরহুম মাওলানা আবদুস সামাদের আন্তরিক প্রচেষ্টায়, কাকিলাজানি নদীর পাড়ে শান্ত-স্নিগ্ধ পরিবেশে শরীফবাগ গ্রামে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যাপীঠ। তখন থেকেই এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং দ্বীনি জ্ঞান ও আধুনিক শিক্ষার এক আলোকবর্তিকা হিসেবে পথ দেখিয়ে আসছে।
প্রতিষ্ঠানটি শুরু থেকেই ইসলামী জ্ঞান-বিজ্ঞান চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে সুনাম অর্জন করে আসছে। বর্তমানে এখানে দাখিল, আলিম, ফাজিল, অনার্স ও কামিল পর্যায়ে সাধারণ, বিজ্ঞান ও ভোকেশনালসহ বিভিন্ন শাখায় পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এটি একটি এমপিওভুক্ত সহশিক্ষা প্রতিষ্ঠান, যা বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। বর্তমান অধ্যক্ষ ড. মো. ফায়জুল আমীন সরকারের তত্ত্বাবধানে ৪২ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দের অক্লান্ত পরিশ্রমে প্রায় ২০০০ শিক্ষার্থী জ্ঞানার্জন করছে।
শিক্ষা ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের অর্জনও উল্লেখযোগ্য। চলতি বছরে ৫ম শ্রেণিতে সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়া এ প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল সাফল্যের প্রমাণ। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। নিজস্ব ওয়েবসাইট চালু ও সিসিটিভি স্থাপনের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ সহজতর হয়েছে এবং এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরিশেষে, আমি এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করছি।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।.....
বিস্তারিত